1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত - Stbanglatv.com
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২১ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

 

চাঁপাইনবাবগঞ্জে ‘সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এ কর্মশালার আয়োজন করা হয়।

‘আইন প্রণয়নে সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি’ প্রকল্পের আওতায় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. ইয়াছিন আলী এবং চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন।

কর্মশালায় বক্তারা দেশের নাগরিকদের সাংবিধানিক অধিকার সংরক্ষণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং আইনগত সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, আইন সম্পর্কে সঠিক ধারণা ও সচেতনতা বৃদ্ধি পেলে নাগরিকরা নিজেদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে আরও বেশি অবগত হবেন এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখতে পারবেন। বক্তারা আরও জানান, আইন প্রণয়নের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের মাঝে আইনের সঠিক বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এ ধরনের কর্মশালা সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মশালায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আইন বিশেষজ্ঞ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি