1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শিবগঞ্জে ডিএনসির অভিযান হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেফতার - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

শিবগঞ্জে ডিএনসির অভিযান হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেফতার

এনামুল হক নাসিম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৮ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪ গ্রাম হেরোইনসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১টা থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত শিবগঞ্জ থানার কানসাট ইউনিয়নের বালুচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বালুচর গ্রামের বাসিন্দা মোসাঃ সেরিনা বেগম (৩৫)কে গ্রেফতার করা হয়। তিনি নাসির আলীর স্ত্রী। এ সময় তার কাছ থেকে ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে উদ্ধারকৃত হেরোইন জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান , মাদক নির্মূল ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি