1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারির বিরুদ্ধে মামলা, আসামি পলাতক - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারির বিরুদ্ধে মামলা, আসামি পলাতক

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১০১ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়। এ ঘটনায় এক মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বুধবার (২০ মে ) সকাল ১০টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন মহিপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হলেও অভিযুক্ত মো. এরফান আলী (৫৬) পালিয়ে যান। তিনি মহিপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. ফাইজুদ্দিন মন্ডল ও মাতার নাম মোসা. হামেদা বেগম।

এ ঘটনায় পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি