এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়। এ ঘটনায় এক মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বুধবার (২০ মে ) সকাল ১০টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন মহিপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হলেও অভিযুক্ত মো. এরফান আলী (৫৬) পালিয়ে যান। তিনি মহিপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. ফাইজুদ্দিন মন্ডল ও মাতার নাম মোসা. হামেদা বেগম।
এ ঘটনায় পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.