
চাঁদপুরে সিবি হাসপাতাল পরিদর্শনে পুকুরিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসহাব উদ্দিন
মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি
চাঁদপুরের সিবি হাসপাতালের চেয়ারম্যান, আমেরিকা প্রবাসী জনাব এটিএম নাজির হোসেনের আমন্ত্রণে হাসপাতালটি পরিদর্শন করেছেন পুকুরিয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত ও নির্যাতিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসহাব উদ্দিন।
এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন হাসপাতালের এমডি নুরুল হোসেন লিটু, ডিএমডি ডা. সৌরভ চৌধুরী এবং এএমডি মোহাম্মদ ইউসুফ মামা।
পরিদর্শনকালে চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসহাব উদ্দিন বলেন, “হাসপাতালের চেয়ারম্যান এটিএম নাজির হোসেন আমাদের এলাকার মানুষ না হওয়া সত্ত্বেও সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে যে পরিমাণ অর্থ, ধৈর্য ও পরিশ্রম ব্যয় করে যাচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয় ও অবিস্মরণীয় হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও প্রবাসীদের এ ধরনের মানবিক উদ্যোগ সাধারণ মানুষের জন্য আশীর্বাদস্বরূপ।
শেষে তিনি হাসপাতালের চেয়ারম্যানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাঁর মানবিক খেদমত কবুল হওয়ার দোয়া করেন।
© All rights reserved © 2023
Leave a Reply