
বিশেষ প্রতিনিধি জুয়েল রানা ময়মনসিংহ ফুলপুর
ঐতিহ্যবাহী নব দিগন্ত মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, এসএসসি পরীক্ষার্থী ২০২৬ বিদায়, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী অনুষ্ঠানের আজ ১৩ এপ্রিল সোমবার সাংস্কৃতিক অনুষ্ঠান ও সকল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এর আগে গত ১১ এপ্রিল শনিবার ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল।
এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের মধ্যে বিদায়ী বক্তব্য রাখেন আজিজুল হক ও সুমাইয়া আক্তার।
ফুলপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পক্ষ থেকে ২০২৫ শিক্ষাবর্ষে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে বৃত্তি প্রাপ্ত ১২ জন শিক্ষার্থীর মধ্যে নগদ অর্থ প্রদান করেন এসোসিয়েশনের সভাপতি রুবায়ুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাজেদুল আলম তালুকদার লিপন।
অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মফিদুল ইসলাম – এর সভাপতিত্বে সকাল ১০টায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক আহমেদ নয়ন ও শামীম ফকির।
এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলপুর প্রেসক্লাবের সভাপতি নাজিম উদ্দীন, সাংবাদিক বাহার উদ্দিন, তপু রায়হান রাব্বি, আকবর আলী সহ শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিল। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
© All rights reserved © 2023
Leave a Reply