
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি টুর্নামেন্টে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ দল।
বাংলাদেশ ফুটভলি অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও চাঁপাইনবাবগঞ্জ বক্সিং একাডেমির যৌথ সহযোগিতায় আজ ৬ (এপ্রিল) সোমবার বিকেল ৫টা থেকে চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে প্রথমে পুরুষ বিভাগে বাংলাদেশ পুলিশ দল ১৬-৩ পয়েন্টে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এরপর মহিলা বিভাগে বাংলাদেশ পুলিশ দল ১৬-৭ পয়েন্টে পাবনা জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার ও চাঁপাইনবাবগঞ্জ বক্সিং একাডেমির সভাপতি গৌতম কুমার বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটভলি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আজম আলী খান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বিশিষ্ট ক্রীড়া সংগঠক বদিউজ্জামান বুধু, মোঃ এম কোরাইশি মিল্লু, সালামত হোসেন, আব্দুল হান্নান রজু, শেখ মোঃ ফরিদ সায়েম, মোঃ ওয়াহেদুল ইসলাম, মোঃ তোফিজুর রহমান পুতুল, চাঁপাইনবাবগঞ্জ বক্সিং একাডেমির সাধারণ সম্পাদক মোঃ রাজু আহমেদসহ অনেকে।
টুর্নামেন্টটি ঘিরে জেলার ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
© All rights reserved © 2023
Leave a Reply