1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রাজবাড়ীতে রিকশার ওড়না পেঁচিয়ে প্রাণ গেলো সাংবাদিক সোহেল মিয়ায় মায়ের - Stbanglatv.com
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

রাজবাড়ীতে রিকশার ওড়না পেঁচিয়ে প্রাণ গেলো সাংবাদিক সোহেল মিয়ায় মায়ের

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৫২ Time View

 

মোঃ মেহেদী হাসান বিশ্বাস, পাংশা রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ী পৌর শহরে রিকশায় চলাচলের সময় ওড়না গলায় পেঁচিয়ে সেলিনা মুজাম্মেল ঝরনা (৬৫) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার ৬ এপ্রিল সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে পৌর শহরের পান্না চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিনা মুজাম্মেল ঝরনা বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি সোহেল মিয়ার মা। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বালিয়াকান্দি উপজেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিকশায় করে যাওয়ার সময় অসাবধানতাবশত তার গলায় থাকা ওড়না চাকার সাথে পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য ও স্বজনদের মাঝে চলছে আহাজারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি