1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কালিয়ার যোগানিয়া আশ্রয়ন প্রকল্পের ৪০টি ঘর সংস্কারের দাবি - Stbanglatv.com
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

কালিয়ার যোগানিয়া আশ্রয়ন প্রকল্পের ৪০টি ঘর সংস্কারের দাবি

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৬ Time View

 

বিশেষ প্রতিনিধিঃ চৌধুরী জুয়েল রানা

নড়াইলের কালিয়া উপজেলা বাঐসোনা ইউনিয়নের যোগানিয়া বাজারের দক্ষিণ পাশে ১ম আশ্রয়ন প্রকল্পের ৪০টি ঘরের খুঁটি ও টিনের চালা মরিচা ধরে জরাজীর্ণ হয়ে পড়েছে। বর্ষা কালে টিনের ফুটো দিয়ে বৃষ্টিতে ঘর ভিজে যায়। ফলে দীর্ঘদিন যাবৎ বসবাসকারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

 

ভুক্তভোগীরা বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ এই ভাঙা ঘরে বসবাস করছি। ভাঙ্গা টিনের চালের উপর পলিথিন দিয়ে ইটের ভারা দিয়ে রেখে জীবনযাপন করছি কিন্তু ঝড় এলে পলিথিন ছিঁড়ে ঘর ভরে যায় বৃষ্টির পানিতে। ছেলেমেয়েদের নিয়ে এই সকল ঘরে বসবাস করা কষ্টদায়ক। এখানে বর্তমান বসবাস করা সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। এ বিষয়ে আশ্রয়ন প্রকল্পের সভাপতি বলে, আমাদের এখানে প্রধান সমস্যা টিনের চালা মরিচা ধরে ফুটো দিয়ে বৃষ্টির পানিতে ঘর ভরে যায়। যে সকল টয়লেট ছিলো সেগুলো ব্যবহারে অনুপযোগী হয়ে পড়েছে। বিশুদ্ধ পানির কোন ব্যবস্থা নেই।

 

তিনি আরো বলেন সাবেক এমপি কে ও আমাদের সমস্যার কথা বলেছি কিন্তু কোন সমাধান পায়নি। বর্তমান এমপি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম ও প্রশাসনের দৃষ্টি আকর্ষক করে বলতে চাই আমাদের সমস্যা গুলো যেন সমাধান করে দেন।

 

এ বিষয়ে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জিন্নাতুল ইসলাম বলেন, আপনাদের মাধ্যমে জানতে পারলাম আমাদের সরকারি যেকোন কোন প্রকল্পের মাধ্যমে ঘরগুলো মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি