1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - Stbanglatv.com
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৫২ Time View

হুমায়ুন রশিদ জুয়েল, স্টাফ রিপোর্টার:
পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মার্চ) সন্ধ্যা ৬টায় উপজেলা সদর বাজারের খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্সে অবস্থিত তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়।
“সত্যের সন্ধানে আমরা কলম সৈনিক” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পারস্পরিক শুভেচ্ছা ও মতবিনিময় করেন। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি হুমায়ূন রশীদ জুয়েলের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমাদ জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাড়াইল থানার ওসি মো. জালাল উদ্দীন, সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূইয়া শাহীন, আখলাকুল ইসলাম অংকুর, এম কে মাসুদ, হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, জিয়া রহমান জিয়া, শরিফুল ইসলাম শরীফসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।
এছাড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নূর সালাম খান, সাধারণ সম্পাদক আল মামুন খান, দপ্তর সম্পাদক দিলোয়ার হোসেন জিহাদী, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আদিল মাহমুদ হিমেলসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি