1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চট্টগ্রামের অধ্যক্ষ খাইরুল বশর চৌধুরী শিক্ষার পাশাপাশি আধ্যত্বিক সাধক ও ছিলেন। - Stbanglatv.com
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

চট্টগ্রামের অধ্যক্ষ খাইরুল বশর চৌধুরী শিক্ষার পাশাপাশি আধ্যত্বিক সাধক ও ছিলেন।

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪ Time View

 

র্স্টাফ রির্পোটার আবিদুর রহমান বাবুল

চট্টগ্রামের অধ্যক্ষ খাইরুল বশর চৌধুরী একজন অনন্য গুণের অধিকারী উচ্চ শিক্ষায় শিক্ষিত ব্যক্তি ছিলেন। সুন্দর ও সাবলিল মনের অধিকারী নিজেই একজন বিপুল ব্যত্বিত সম্পন্ন সর্বজন সুপরিচিত লোক ছিলেন। পরিবার, সমাজ, দেশের শিক্ষিত মহলের মধ্যে তিনি সর্বজল শ্রদ্ধেয় ব্যক্তি। শিক্ষা জীবনের উচ্চ আক্ষাঙ্খা অধ্যক্ষ খাইরুল বশরকে শিক্ষায় সর্বচ্চ আসনে আশিন করেছেন। তিনি শিক্ষা দীক্ষায় যেমন অগ্রগামী ছিলেন তেমনি একজন আধ্যত্বিক সাধক ও ছিলেন। সময়ের গড্ডালিকা প্রবাহে নিজের কাছে অর্জিত জ্ঞান শিক্ষা জীবনে ছাত্র ছাত্রীদের মাঝে বিতরণ করেন। তার ছাত্র ছাত্রীদের মধ্যে প্রায় সকলেই প্রতিষ্ঠিত। অনেকেই সরকারি উচ্চ পর্যায়ে চাকরিরত অবস্থায় মানুষের সেবা করেই চলেছেন। যতটুকু তথ্য পাওয়া যায় অধ্যক্ষ মুহাম্মদ খায়রুল বশর চৌধুরী চন্দনাইশ উপজেলার উত্তর বরকল গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৩৮ খ্রি: জন্মগ্রহণ করেন, তার পিতার নাম মুহাম্মদ আব্দুল গণি (মুন্সি) ও মাতার নাম আমেনা চৌধুরী, তিনি তাদের প্রথম সন্তান। তিনি সুচিয়া রামকানাই উচ্চ বিদ্যালয় থেকে ৮ম শ্রেনী পাশ ও ১৯৫৭ সালে পটিয়া উপজেলায় এস. এম. রাহাত আলী উচ্চ বিদ্যালয় থেকে এস. এস. সি. পাশ করেন, এবং, বোয়ালখালী কানুনগোপাড়া ডিগ্রি কলেজ থেকে এইচ. এস. সি. পাশ করেন। অতপর ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাষ্টার্স পাশ করেন, এবং সর্বপ্রথম নিজ গ্রামের বরকল এস. জেড. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হন। ১৯৬৬ সালে সাতকানিয়া ডিগ্রি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যাপক হিসেবে যোগদান করেন, পরবর্তীতে তিনি সীতাকুন্ড ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। সেখানে তিনি ১৯৭৫-১৯৮২ সাল পর্যন্ত দ্বায়িত্বরত ছিলেন ১৯৮২ সালে তিনি বাশঁখালী গুনাগরি কলেজে বদলি হন, ১৯৮৪ সালে তিনি ফটিকছড়ি কলেজে স্থানান্তরিত হন। এই কলেজই তার চাকরি জীবনের শেষ কর্মস্থল ছিল, এই মহান ব্যক্তি ১৯৮৫ সালের ৬ অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। অধ্যক্ষ খাইরুল বশর সর্বজন শিক্ষিত সমাজে সময়ের সাহসী অঙ্গীকার ছিলেন। আমরা সকলেই মরহুমের বিদেহী আত্মার মাখফিরাত কামনা করছি। আমিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি