
শফিকুল আলম সজীব, দুর্গাপুর নেত্রকোণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। নেত্রকোণা-১ (১৫৭ নম্বর নির্বাচনী এলাকা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, আসনের মোট ১২৪টি কেন্দ্রের ফলাফল শেষে কায়সার কামাল তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৭০,২৫২ ভোট বেশি পেয়ে জয় নিশ্চিত করেছেন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী ব্যারিস্টার কায়সার কামাল (ধানের শীষ): ১,৫৬,৯২৪ ভোট
গোলাম রব্বানী (রিকশা): ৮৬,৬৭২ ভোট
মোঃ আলকাছ উদ্দিন মীর (কাস্তে): ৪,৩৫৮ ভোট
এছাড়াও অন্যান্য প্রার্থীদের মধ্যে মোঃ আনোয়ার হোসেন খান (লাঙ্গল) ১,০০৭ ভোট, মোঃ আঃ মান্নান (হাতপাখা) ২,২০১ ভোট এবং মোঃ বেলাল হোসেন (তারা) ৩২৬ ভোট পেয়েছেন।
স্থানীয় সূত্র ও নির্বাচনী কর্মকর্তাদের দেওয়া তথ্য মতে, দিনভর কেন্দ্রগুলোতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ফলাফল ঘোষণার পরপরই দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলাসহ পুরো নির্বাচনী এলাকায় আনন্দের জোয়ার বইছে।
সাধারণ ভোটাররা আশা প্রকাশ করেছেন যে, নবনির্বাচিত প্রতিনিধি এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।
বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এই বিজয় আমার ব্যক্তিগত কোনো জয় নয়, বরং এটি দুর্গাপুর-কলমাকান্দার প্রতিটি সাধারণ মানুষের অধিকার আদায়ের বিজয়। আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে আপনারা যে আমানত আমার হাতে তুলে দিয়েছেন, তার মর্যাদা আমি আমৃত্যু রক্ষা করব। আমি আপনাদের শাসক হতে আসিনি, বরং আপনাদের সেবক এবং পাহারাদার হিসেবে সর্বদা পাশে থাকতে চাই। যারা আমাকে ভোট দিয়ে এই অনন্য উচ্চতায় বসিয়েছেন, তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করছি।”
© All rights reserved © 2023
Leave a Reply