
জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনের ১৫১টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. ফজলুর রহমান সাঈদ এগিয়ে রয়েছেন। বেসরকারি ফলাফল অনুযায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এ প্রার্থী পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৮ শত ৭৬ ভোট।
অন্যদিকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাসুদ রানা প্রধান পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮ শত ৩৫ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৯ হাজার ৪১।
এ ব্যবধানে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. ফজলুর রহমান সাঈদ বেসরকারিভাবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। ফলাফল ঘোষণার পর সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। চূড়ান্ত ফলাফল ঘোষণার অপেক্ষায় রয়েছে
© All rights reserved © 2023
Leave a Reply