
কামরুল হাসান নেত্রকোনা জেলা প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা ৫ পূর্বধলা আসনে ১১ দলীয় জোট জামায়াত ইসলামী প্রার্থী সহকারী অধ্যাপক মাছুম মোস্তফা বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।
আজ (১২ ফেব্রুয়ারি), বৃহস্পতিবার রাত ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান খান এ তথ্য জানান,বেসরকারিভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নেত্রকোনা ৫ (পূর্বধলা) সবগুলো কেন্দ্রের ফলাফল শেষে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াত ইসলামী প্রার্থী মাছুম মেস্তাফা পেয়েছেন মোট ৮১২৫২ ভোট। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবু তাহের তালুকদার পেয়েছেন মোট ৭৮৬৭৯ ভোট। হাতপাখা প্রতীকে মুফতি নুরুল ইসলাম হাকিমী ৩৩০২ ভোট পেয়েছেন। তবে, ১ টি কেন্দ্র পোস্টাল ব্যালট ফলাফল যুক্ত করে আগামীকাল সকাল ১১ ঘটিকায় জেলা প্রশাসক কার্যালয়ে ঘোষণা করা হবে। মোট পোস্টাল ব্যালট ২৩৯৮ টি।
© All rights reserved © 2023
Leave a Reply