1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নাসিরনগরে বিএনপির এম এ হান্নানের ঐতিহাসিক জয় - Stbanglatv.com
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

নাসিরনগরে বিএনপির এম এ হান্নানের ঐতিহাসিক জয়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮ Time View

 

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (২৪৩) আসনে বিএনপি প্রার্থী এম এ হান্নান বড় ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি ৬৭,৭৮৩ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী এড কামরুজ্জামান মামুনকে (৩৫,১২১ ভোট) পরাজিত করেছেন। এই আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে মোট ভোটার সংখ্যা ২,৭৩,৮২৭ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১,৪৬,০৭০, নারী ভোটার ১,২৯,২৬২ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন। ভোট প্রদানের জন্য ৮০টি কেন্দ্র স্থাপন করা হয়েছিল।

ফল ঘোষণার পর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ উদযাপন করেন। জয়ী এম এ হান্নান ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি