1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গাইবান্ধার ৫ টি আসনের ‎৪টিতে জামায়াত, ১টিতে বিএনপির এমপি প্রার্থী নির্বাচিত ‎ - Stbanglatv.com
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

গাইবান্ধার ৫ টি আসনের ‎৪টিতে জামায়াত, ১টিতে বিএনপির এমপি প্রার্থী নির্বাচিত ‎

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৫ Time View

 

‎মো. শাহীন আলম গাইবান্ধা জেলা করেসপন্ডেন্ট:

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে গাইবান্ধা জেলার ৫ টি সংসদীয় আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে দেখা যায়, জেলার ৫ টি আসনের মধ্যে ৪ টিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং একটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জয়লাভ করেছে।

‎ফলাফল ঘোষণার পর বিভিন্ন এলাকায় বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মাঝে আনন্দ-উল্লাস দেখা যায়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা সম্পন্ন হয়েছে।

‎গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ)

‎মোট ১২৩টি ভোটকেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকে মাজেদুর রহমান মাজেদ ১,৪০,৭২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

‎তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের ডা. জিয়াউল ইসলাম জিয়া পেয়েছেন ৩৭,৯৯৭ ভোট।

‎লাঙ্গল প্রতীকের ব্যারিস্টার শামীম হায়দার পেয়েছেন ৩৩,৯৭৬ ভোট।

‎গাইবান্ধা-২ (সদর)

‎মোট ১১৮টি ভোটকেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকে আব্দুল করিম ১,২২,৬৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

‎ধানের শীষ প্রতীকের আনিসুজ্জামান খান বাবু পেয়েছেন ৯২,৮৯০ ভোট।

‎লাঙ্গল প্রতীকের আব্দুর রশিদ সরকার পেয়েছেন ২১,৩১০ ভোট।

‎গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর)

‎মোট ১৪৬টি ভোটকেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকে মো. নজরুল ইসলাম লেবু ১,৬২,৪৫৭ ভোট পেয়ে জয়লাভ করেন।

‎ধানের শীষ প্রতীকের ডা. মইনুল হাসান সাদিক পেয়েছেন ১,৩৯,৮৬৪ ভোট।

‎হাতপাখা প্রতীকের আওলদা হোসেন পেয়েছেন ২,৮৩৫ ভোট।

‎গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ)

‎মোট ১৪২টি ভোটকেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকে শামীম কায়সার লিংকন ১,৪২,৭৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

‎দাঁড়িপাল্লা প্রতীকের ডা. আব্দুর রহিম পেয়েছেন ১,৩৯,৭৩৮ ভোট।

‎লাঙ্গল প্রতীকের কাজী মশিউর রহমান পেয়েছেন ২,৩৬০ ভোট।

‎গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি)

‎মোট ১৪৬টি ভোটকেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকে আব্দুল ওয়ারেছ ৮৯,২৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

‎ধানের শীষ প্রতীকের ফারুক আলম সরকার পেয়েছেন ৭৩,৪৮৩ ভোট।

‎স্বতন্ত্র প্রার্থী (হাঁস প্রতীক) নাহিদুজ্জামান নিশাদ পেয়েছেন ৩৭,৫৮৬ ভোট।

‎সার্বিক ফলাফলে গাইবান্ধা জেলায় ৪ টি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ১ টি আসনে বিএনপি প্রার্থী জয়ী হয়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি