
কিশোরগঞ্জের ইটনা উপজেলা মাছ ধরতে গিয়ে আপন দুই ভাই নিখোঁজ হয়েছেন।
উপজেলায় সদর ইউনিয়নের সহিলা ঘোষ পাড়া গ্রামের নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হল আপন দুই ভাই।নিখোঁজ ব্যক্তিরা হলেন– দিরেন্ড ঘোষ (৬০) ও বিরেন্ড ঘোষ (৫০)।
গতকাল (২৭ আগষ্ট) বুধবার সন্ধ্যার ৭টার দিকে বাড়ির পাশে হাওরে মাছ ধরতে যান। গভীর রাত হলে ও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুজি করে। সন্ধান না পাওয়া পরিবার ও স্থানীয়রা উদ্ধিগ্ন হয়ে পড়েছেন।
দিবস ঘোষ(দিরেন্ড ঘোষের ছেলে) জানান,সন্ধ্যার দিকে বাবা ও কাকা বাড়ির পাশে জাল দিয়ে নদীতে মাছ ধরতে যান। পরে বাড়িতে ফিরতে দেরি হলে আমরা খোঁজাখুজি করি সারা রাত তার পরে ও সন্ধান মিলেনি।
ইটনা থানা দায়িত্বরত পুলিশ অফিসার এস আই গোলাম মোস্তফা জানান,তারা সাধারণ ডাইরি করেছেন।আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি ও ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মুশফিকুর রহমান জানান,আমরা জেলা ডুবুরি টিমকে অবগত করছি তারা অন্য জায়গায় উদ্ধার কাজ করছেন।কাজ শেষ করে রওনা দিবেন।
এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে।
© All rights reserved © 2026
Leave a Reply