1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাগেরহাটে বিদ্যুতের মোটর ও তার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু। - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

বাগেরহাটে বিদ্যুতের মোটর ও তার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু।

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৯০ Time View

 

জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার লালচান্দরপুর বরবাড়িয়া নসীম মল্লিক সড়কের পাশে একটি পরিত্যক্ত ঘেরে বৈদ্যুতিক তারে জড়িয়ে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ২৬ আগস্ট ২০২৫ সকালে ১১ টা স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
স্থানীয়রা জানায়, উপজেলার মোজাহার মল্লিকের পরিত্যক্ত ঘেরে বিদ্যুতের তারে প্যাঁচানো অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। এরপর বিষয়টি ফকিরহাট থানা পুলিশকে জানানো হলে বাহিরদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওহিদ ঘটনাস্থলে পৌঁছান।
পুলিশ জানায়, মৃত ব্যক্তির পাশে একটি ব্যাগে কিছু বৈদ্যুতিক তার, একটি কাটার যন্ত্র এবং একটি বৈদ্যুতিক মোটর পাওয়া গেছে। এলাকাবাসী ও পুলিশের প্রাথমিক ধারণা, ওই অজ্ঞাত ব্যক্তি সম্ভবত মোটর ও তার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি