1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শ্রীপুরে আট বছরের স্কুলছাত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণ - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

শ্রীপুরে আট বছরের স্কুলছাত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৮৬ Time View

 

মোঃ রফিক ঢালী শ্রীপুর গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে জঙ্গলে নিয়ে ধর্ষণের অভিযোগে স্থানীয় জনতা ধর্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। রোববার (২৪ আগস্ট) বিকাল ৫টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে।

 

অভিযুক্ত মো. জালাল উদ্দিন (৫০), শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের মৃত তফুর উদ্দিনের ছেলে।

 

স্থানীয়রা জানান, রোববার দুপুর ১টার দিকে স্কুল থেকে ফেরার পথে জালাল ওই ছাত্রীকে ফুসলিয়ে ওই গ্রামের বাঘেরচালা নামক স্থানের জঙ্গলে নিয়ে যায়। ভিকটিমকে ধর্ষণ করলে তার চিৎকারে স্থানীয়রা তাকে ধাওয়া দিয়ে আটক করে গণধোলাই দেন। বিকাল ৫টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে আটক করে।

 

শ্রীপুর থানার এসআই মো. আব্দুল কুদ্দুছ মিয়া জানান, স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছেন জনতা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি