
আব্দুস সালাম গংগাচড়া প্রতিনিধি।
রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে গোসল করতে নেমে নীরব রায় নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছেন। শনিবার বিকেল দিকে উপজেলার লক্ষীটারী ইউনিয়নের মহিপুর তিস্তা সেতুর সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সন্ধ্যা ৭টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।
তবে রাত সাড়ে ৯টার দিকে নদীতে আলোর স্বল্পতার কারণে অভিযান স্থগিত করতে হয়েছে।
© All rights reserved © 2026
Leave a Reply