1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জের নিকলীতে ৩৬ কেজি গাঁজা সহ তিন মাদক কারবারি গ্রেপ্তার - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

কিশোরগঞ্জের নিকলীতে ৩৬ কেজি গাঁজা সহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১০০ Time View

 

আব্দুর রউফ ভুঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের নিকলী উপজলার সিংপুর ইউনিয়নের টেঙ্গুরিয়া হাওর থেকে ৩৬গাঁজা সহ তিন মাদক কারবারি কে গ্রেফতার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে উপজেলার সিংপুর ইউনিয়নের টেঙ্গুরিয়া হাওর থেকে মাদকসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিকলী থানার এসআই মোস্তাক ও এসআই আমজাদের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম চামড়া বন্দরের দিকে গাঁজা পাচারের সময় নৌকায় থাকা তিনজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ২০ হাজার টাকা।

 

গ্রেপ্তারকৃতরা হলেন আরিফ (৩২), পিতা মৃত শুক্কুর, গ্রাম আলিমচর মনি, ৮নং ওয়ার্ড, বিষ্ণপুর ইউপি, থানা বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া। ইউসুফ (৩৮), পিতা মৃত দুলাল মিয়া, গ্রাম আতকা পড়া মনিপুর পত্তর, থানা বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া। হিরণ এলাইচ পরাণ (৩৫), পিতা হারুন অর রশিদ, গ্রাম মনিপুর পত্তর, থানা বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া।

 

পুলিশ বলেছে গ্রেফতারকৃত মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে

হাওরের বিভিন্ন রুট ব্যবহার করে মাদক পাচার করছিল। তাদের জিজ্ঞাসাবাদে মাদক পাচারচক্রের আরও তথ্য বেরিয়ে আসতে পারে।

 

নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে বলেন অভিযানে তিনজনকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়াধীন রহিয়াছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি