1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কালিয়াকৈরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

কালিয়াকৈরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৮৬ Time View

 

মহসিন উজ্জামান দুর্জয়,বিশেষ প্রতিনিধিঃ

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর  মহাপরিচালকের নির্দেশনায় আজ ২১আগস্ট ২০২৫ খ্রি. তারিখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, গাজীপুর- এর আয়োজনে গাজীপুর জেলার ৫টি উপজেলার ৩৯টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। গাজীপুর জেলার ৩৯ টি ইউনিয়ন ও ০৩ পৌরসভায় মোট ১৬৮০ টি বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়। গাজীপুর জেলা আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট ফারুক আহমেদ এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

এরই অংশ হিসেবে কালিয়াকৈর উপজেলার ৯ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায়  ৪৫০টি ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহাম্মেদ  কর্তৃক  কালিয়াকৈর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গনে একটি গাছের চারা রোপণের মাধ্যমে এ বৃক্ষরোপন  কর্মসূচি শুরু হয়।

উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ টিটন মিয়া, উপজেলা প্রশিক্ষিকা নিগার সুলতানা-সহ কালিয়াকৈর উপজেলার পৌর সভার সকল ওয়ার্ড দলনেতা ও দলনেত্রী  এবং টিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।

 

কালিয়াকৈর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জানান যে, উপজেলা থেকে গ্রাম পর্যন্ত তৃণমূল পর্যায়ে এই আন্দোলনকে ছড়িয়ে দিতে ইউনিয়ন দলনেতা, দলনেত্রী,  আনসার কমান্ডার ও ভিডিপি সদস্য -সদস্যাদের স্বতস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে  উপজেলার সকল ইউনিয়নে একযোগে এ কর্মসূচি পালিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি