1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কাটাখালী মহা সড়কে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে দিয়ে চলছে বিক্ষোভ মিছিল  - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

কাটাখালী মহা সড়কে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে দিয়ে চলছে বিক্ষোভ মিছিল 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১০৯ Time View

 

জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে বৃষ্টি উপেক্ষা করে খুলনা-মোংলা-মাওয়া মহাসড়কের নওয়াপাড়া ও কাটাখালি মোড়ে সড়ক অবরোধ করেছেন জেলাবাসী।

 

সর্বদলীয় সম্মিলিত কমিটির আয়োজনে পূর্ব নির্ধারিত সময় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মহাসড়কটির দুটি স্থানে সড়কের উপর ট্রাক দাঁড় করিয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন জেলার হাজার হাজার মানুষ।

 

অবরোধের ফলে মোংলা, খুলনা, বাগেরহাট ও ঢাকাসহ বিভিন্ন সড়কে চলাচলকারী শত শত যানবাহন আটকা পড়েছে।

 

জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা জামায়াতের আমির ও সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব মাওলানা রেজাউল করিম, নায়েবে আমির এডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, বিএনপি নেতা শেখ শাহেদ আলী রবি, কামরুল ইসলাম গোরাসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি