1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ইটনায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

ইটনায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

ইটনা,মিটামইন,অষ্টগ্রাম(কিশোরগঞ্জ) প্রতিনিধি | 
  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১১১ Time View

 

ইটনা,মিটামইন,অষ্টগ্রাম(কিশোরগঞ্জ) প্রতিনিধি |

 

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।

 

আজ রোজ বুধবার(২০ইআগষ্ট) সকালে,স্থানীয় বাজার, রাস্তা ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এরপর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,ও সামাজিক স্থাপনায় ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

 

দিনব্যাপী কর্মসূচিতে উপস্থিত ছিলেন,ইটনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ঠাকুর(স্বপন), সাংগঠনিক সম্পাদক তরিকুই ইসলাম জুয়েল।

সেচ্ছাসেবক দলের আহবায়ক মুনসুর আলম,সদস্য সচিব লিয়াকত মিয়া,যুগ্মআহবায়ক কাইয়ুম মিয়াসহ,সেচ্ছসেবক দলের সকল ইউনিয়নের নেতা কর্মী,যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের নেতারা বলেন,

দেশের গণতন্ত্র রক্ষার পাশাপাশি পরিবেশ রক্ষা ও সামাজিক সচেতনতার ক্ষেত্রেও আমাদের ভূমিকা রাখতে হবে।

 

স্থানীয়রা উদ্যোগটিকে সাধুবাদ জানিয়েছেন এবং এ ধরনের সামাজিক কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি