1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
স্বামীকে তালাক প্রদান করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা,, - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

স্বামীকে তালাক প্রদান করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা,,

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১০৫ Time View

 

জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটের মোংলায় স্বামীকে তালাক দেয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী।

পুলিশ জানায়, উপজেলার চিলা ইউনিয়নের পূর্ব চিলা এলাকার মৃত জাফর শেখের ছেলে গোলাম মওলা দুলালের (৪৫) সাথে বেশ কয়েক বছর পূর্বে গাববুনিয়া গ্রামের ইদ্রিস আলী শেখের মেয়ে রঞ্জিলা বেগমের (৩৯) বিয়ে হয়।

 

এরপর থেকে তাদের বৈবাহিক জীবনে কলহ-বিবাদ লেগে থাকে। কলহ-বিবাদের এক পর্যায়ে গত ২২ জুলাই রঞ্জিলা তার স্বামী গোলামকে তালাক দেয়। তালাক দেয়ায় ক্ষিপ্ত হয়ে স্বামী গোলাম মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রঞ্জিলার বাবার বাড়ীতে গিয়ে তার উপর হামলা চালায়।

 

গোলাম রঞ্জিলার মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় কাঠের বাটাম দিয়ে আঘাত করতে থাকে। এতে রঞ্জিলার মাথা ফেটে ও থেতলে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে গোলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর ঘটনাস্থল থেকে রঞ্জিলাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন তার স্বজনেরা। পরে তাকে খুলনায় প্রেরণ করা হলে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়।

 

ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২০ আগস্ট) সকালে রঞ্জিলার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি