1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রংপুরে দুই শিশুকে হত্যার পর বালি চাপার ঘটনার মূল আসামি কে আটক করেছে র‌্যাব। - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

রংপুরে দুই শিশুকে হত্যার পর বালি চাপার ঘটনার মূল আসামি কে আটক করেছে র‌্যাব।

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৯৫ Time View

 

আবদুস সালাম গংগাচড়া প্রতিনিধি :

রংপুরের গঙ্গাচড়া থানার চাঞ্চল্যকর দুই শিশুকে হত্যার পর বালি চাপা দেওয়ার ঘটনায় এক আসামিকে আটক করেছে র‌্যাব-১৩। গ্রেফতারকৃত মনু একই উপজেলার পাইকন এলাকার আনোয়ারুল ছেলে। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর র‌্যাব-১৩’

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরের পর গঙ্গাচড়া উপজেলার নগরবন্দ বড়াইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী মারুফ ও আব্দুর রহমান বিদ্যালয় বন্ধ থাকায় সকালে খেলতে বের হয়। এরপর তারা আর বাড়ি ফিরেনি। খোঁজাখুঁজির একদিন পর গত বুধবার দুপুরে বাড়ি থেকে ৩শ’ মিটার দূরে বালু উত্তোলনে সৃষ্ট গর্ত থেকে গলায় রশি পেঁচানো মারুফ মিয়ার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে নিহত শিশু আব্দুর রহমানের বাবা আব্দুর রশিদ বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

 

রংপুর ও গাজীপুর ক্যাম্পের একটি চৌকস যৌথ আভিযানিক দল গত শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারের উত্তরপাশ এলাকায় যৌথ অভিযান চালিয়ে আসামি মো. মনু মিয়াকে গ্রেফতার করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি