
এম এ হাসান,লালমোহন (ভোলা)প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোলা জেলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী অধ্যাপক মাওলানা মামুনুর রশিদকে মনোনীত করেছে। পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থীর নামও ঘোষণা করা হয়েছে।
ঘোষিত তালিকা অনুযায়ী—
১নং ওয়ার্ডে বিশিষ্ট সমাজসেবক জনাব আব্দুল করিম,
২নং ওয়ার্ডে প্রধান শিক্ষক মাওলানা কামাল উদ্দিন,
৩নং ওয়ার্ডে লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ আহসান শরীফ,
৫নং ওয়ার্ডে শিক্ষিত তরুণ প্রার্থী মোহাম্মদ রাশেদ তালুকদার (এম.এস.সি),
৬নং ওয়ার্ডে বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ মোহাম্মদ বেলাল,
৭নং ওয়ার্ডে সহকারী শিক্ষক মাওলানা আব্দুল খালেক,
এবং ৮নং ওয়ার্ডে সহকারী শিক্ষক জনাব মোঃ জুবায়ের মনোনীত হয়েছেন।
মনোনয়ন ঘোষণার পর প্রার্থীরা জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং এলাকার উন্নয়ন, শিক্ষা বিস্তার, দারিদ্র্য দূরীকরণসহ জনকল্যাণমূলক কাজকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই প্রার্থী ঘোষণা ব্যাপক আলোচনা তৈরি করেছে। দলীয় নেতাকর্মী ও সমর্থকরা প্রার্থীদের পরিচিতি ও যোগ্যতার ভিত্তিতে বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।
© All rights reserved © 2026
Leave a Reply