
জি এম রাজু আহমেদ
শ্যামনগরে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদ্ধপুকুর ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি পদ থেকে পদত্যাগ করলেন মোঃ আল মামুন। গত শনিবার সন্ধ্যায় শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে উপস্থিত হয়ে এক জরাজীর্ণ সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন,
আমি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলাধীন ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের জাতীয় শ্রমিকলীগের ইউনিয়ন সভাপতি ছিলাম। বিগত সরকারের কিছু কার্যক্রম যেটা ৫ই আগস্ট ২০২৪ তারিখের পর হতে আজ পর্যন্ত প্রকাশিত ও প্রমানিত হওয়ার পর আমার কাছে ভাল না লাগায় আমি স্বেচ্ছায় শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি পদ হতে অব্যহতি গ্রহন করিলাম। আমার রাজনৈতিক জীবনে পদ্ধপুকুর ইউনিয়নের গড়কুমারপুর বাজারে একটি দলীয় অনুষ্ঠানে আমি বতৃক্তা দেওয়ার সময় অসাবধানতা বশত: আমার মুখ হতে একটি কু-রুচিপূর্ণ শব্দ বের হয়ে যায়। সেটার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা চাচ্ছি। আমি আপনাদের মাধ্যমে আরো জানাইতেছি যে, আমার রাজনৈতিক জীবনে আমি কারো কোন ক্ষতি করি নাই। যেমন দলের প্রভাব খাটিয়ে কারো কাছ হইতে অর্থ নেওয়া, পুলিশ প্রশাসন দিয়ে কারো হয়রানী করা, কারো জায়গা জমি দখল করা সহ কোন ধরনের অন্যায় করি নাই। যদি কেউ বলতে পারে তাহলে আমি বাংলাদেশের প্রচালিত আইন অনুযায়ী সমস্ত শাস্তি মাথা পেতে নিব। আমি শুধুমাত্র একজন বাংলাদেশের নাগরিক হিসাবে থাকতে চাই। সকলেই আমার জন্য দেওয়া করবেন। আল্লাহ হাফেজ।
© All rights reserved © 2026
Leave a Reply