1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ত্রিশাল থানার যুবনেতা সুমনের উদ্যোগে দেশনেত্রী খালেদা জিয়ার ৮০তম জন্ম বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ‎ - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

ত্রিশাল থানার যুবনেতা সুমনের উদ্যোগে দেশনেত্রী খালেদা জিয়ার ৮০তম জন্ম বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ‎

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৯৪ Time View

 

‎

‎জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধি

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ত্রিশাল থানার যুবদলের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎

‎১৬আগস্ট শনিবার ত্রিশাল পৌরসভার ৪নং ওয়ার্ডের আলতাবিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মিলাদ মাহফিলে ত্রিশাল উপজেলার সাবেক ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও বর্তমান যুব নেতা খন্দকার হুমায়ুন কবির সুমন, যুবনেতা ফয়সাল আহমেদ ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎

‎

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সাহসী নেত্রী। তার নেতৃত্বে বাংলাদেশ বহু সংকট কাটিয়ে উঠেছে। আজ তার ৮০তম জন্মদিনে আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবনের জন্য দোয়া করছি।”

‎

‎তারা আরও বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে বেগম খালেদা জিয়ার সক্রিয় নেতৃত্ব জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাকে আবারো রাজনীতির ময়দানে ফিরে পেতে চায় দেশের মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি