
গংগাচড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রে*প্তার…….
আবদুস সালাম গংগাচড়া প্রতিনিধি।
রংপুরের গংগাচড়ায় আব্দুল মোত্তালেব (৪
নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বেলা ২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের থানাপাড়া গ্রামের অস্থায়ী বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আব্দুল মোত্তালেব গংগাচড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক ছিলেন।
পুলিশ সূত্র জানায়, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে উসকানিমূলক কর্মকাণ্ড ও গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এ কারণে জননিরাপত্তার স্বার্থে জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে তাকে আটক করা হয়।
গংগাচড়া মডেল থানার (ওসি) আল এমরান জানান, “শুক্রবার দুপুরর দিকে জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
© All rights reserved © 2026
Leave a Reply