1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাগেরহাটের ফকিরহাটে পোস্ট ই-সেবা এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারে পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

বাগেরহাটের ফকিরহাটে পোস্ট ই-সেবা এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারে পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৯২ Time View

 

জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি

ফকিরহাট উপজেলার সিংগাতীতে অবস্থিত সিংগাতী পোস্ট ই-সেবা এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারে ৬ মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রথম স্থান অর্জন করেন লামিয়া সুলতানা সুমাইয়া এবং দ্বিতীয় স্থান অর্জন করেন শেখ আব্দুল্লাহ। পুরস্কার প্রদান করেন প্রতিষ্ঠানের উদ্যোক্তা কাজী শিহাব উদ্দিন এবং কম্পিউটার প্রশিক্ষক আজিজুল গাজী। এসময় উপস্থিত ছিলেন অভিভাবক ও সকল শিক্ষার্থী।

প্রতিষ্ঠানটির উদ্যোক্তা কাজী শিহাব উদ্দিন বলেন, “২০১২ সাল থেকে আমাদের এই যাত্রা শুরু। আমরা তরুণ প্রজন্মকে আধুনিক প্রযুক্তি শিক্ষা দিয়ে দক্ষ মানবসম্পদে পরিণত করার জন্য কাজ করে যাচ্ছি। সরকারি স্বীকৃত সার্টিফিকেট তাদের কর্মসংস্থানে নতুন সুযোগ সৃষ্টি করবে।”

কম্পিউটার প্রশিক্ষক আজিজুল গাজী বলেন, “আমরা শুধু বই নয়, হাতে-কলমে ব্যবহারিক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিচ্ছি। শিক্ষার্থীরা যেন বাস্তব জীবনের কাজের জন্য প্রস্তুত হয়—সেটাই আমাদের মূল লক্ষ্য। আজ যারা পুরস্কার পেয়েছে, তারা অন্যদের জন্য উদাহরণ হয়ে থাকবে।”

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে সরকারি সার্টিফিকেট এবং যুব উন্নয়ন অধিদপ্তরের স্বীকৃত সনদ প্রদান করা হয়। বর্তমানে এখানে ৬ মাস, ১ বছর ও ২ বছরের মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ কোর্স চালু রয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, তথ্যপ্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এই ধরনের প্রশিক্ষণ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি