
দেলোয়ার হোসেন পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট জেলা স্টেডিয়ামে আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। শিরোপা নির্ধারণী এই ম্যাচে মুখোমুখি হবে জয়পুরহাট পৌরসভা ফুটবল দল ও পাঁচবিবি উপজেলা ফুটবল দল।
পাঁচবিবি উপজেলা ফুটবল দলের অধিনায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ উপজেলাবাসীর নিকট দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন। তিনি সকলকে মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের মনোবল বাড়ানোর আহ্বান জানান।
ফাইনাল ম্যাচ উপলক্ষে আগামীকাল জুম্মার নামাজ শেষে পাঁচবিবি খোদা বক্স স্টেডিয়াম থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ট্রাক, বাস, মাইক্রোবাস, ভটভটি ও মোটরসাইকেল শোভাযাত্রাসহ খেলোয়াড় ও উপজেলার সর্বস্তরের মানুষ জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা দেবেন।
উপজেলা প্রশাসন ও স্থানীয় ক্রীড়া সংগঠকরা জানান, এই শোভাযাত্রায় সবাই অংশ নিতে পারবেন।
আপনিও যোগ দিন, উজ্জীবিত করুন পাঁচবিবির গর্বিত ফুটবল দলকে।
© All rights reserved © 2026
Leave a Reply