1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পটুয়াখালী মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।  - Stbanglatv.com
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

পটুয়াখালী মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। 

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১১৯ Time View

জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ ৮ ডিসেম্বর পটুয়াখালী মুক্ত দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসক ও মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এর সভাপতিত্বে ও ড. আমিনুল হক টিটুর উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এস এ জলিল হিরু।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ- পরিচালক শিলা রানী দাস।

আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি গোলাম কিবরিয়া মৃধা, বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কুতুবুদ্দিন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. মোদাচ্ছের বিল্লাহ, একেএম কলেজের অধ্যক্ষ সাইফুল মজিদ বাহাউদ্দিন বাহার ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম মোজাম্মেল হোসেন তপন।

সভায় শহীদ মুক্তিযোদ্ধাদের রূহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন জাতীয় পর্যায় শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত ইমাম বাউফলের কৃতি সন্তান আলহাজ্ব মাওলানা সৈয়দ মো. আবুল কালাম আজাদ।

সভায় বক্তারা মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষায় মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে তালিকা করার আহবান জানান। দেশকে এগিয়ে নেয়া ও বৈষম্যহীন সমাজ বিনির্মানে মুক্তিযোদ্ধাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার উপরও জোর দেন। দেশের বিরুদ্ধে দেশী-বিদেশী অপপ্রচারসহ সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার কথাও বলেন প্রধান অতিথি জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি