1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে ডিবি ও পুলিশের যৌথ সাঁড়াশি অভিযান, আটক ১৮ - Stbanglatv.com
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

হোসেনপুরে ডিবি ও পুলিশের যৌথ সাঁড়াশি অভিযান, আটক ১৮

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

হোসেনপুর কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও মাদকের বিস্তার রোধে বিশেষ যৌথ সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং হোসেনপুর থানা পুলিশ। কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশনায় মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কিশোর গ্যাং ও মাদক সংশ্লিষ্টতার সন্দেহে ১৮ জনকে আটক করা হয়েছে।

যৌথ এই অভিযানের বিষয়ে বুধবার (২৫ নভেম্বর) সকালে এক সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল হক। এ সময় হোসেনপুর থানার ওসি (তদন্ত) শেখ মোহাম্মদ তাজউদ্দিন আহাম্মদ উপস্থিত ছিলেন।

সংবাদ ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অতীত কর্মকাণ্ড যাচাই-বাছাই করা হচ্ছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে। অপরদিকে, যাদের বিরুদ্ধে সরাসরি কোনো অপরাধের প্রমাণ মেলেনি, তাদের প্রথমবারের মতো কঠোরভাবে সতর্ক করা হচ্ছে। ভবিষ্যতে যেন তারা কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সেজন্য অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, হোসেনপুর উপজেলাকে পুরোপুরি মাদক ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা থেকে মুক্ত রাখতে ডিবি ও থানা পুলিশের এ ধরনের যৌথ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধ দমনে পুলিশের এই উদ্যোগে অভিভাবক ও সচেতন মহলের সার্বিক সহযোগিতাও কামনা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি