1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বান্দরবান দারুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের বিদায় - Stbanglatv.com
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

বান্দরবান দারুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের বিদায়

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

মুহাম্মদ আকাশ
,বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবান পৌরসভার ৩নং ওয়ার্ডের কালাঘাটায় অবস্থিত বান্দরবান দারুল কুরআন ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ ও ২০২৬ শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় মাদ্রাসার নিজস্ব হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মাওলানা মো. আবদুল আউয়াল।

এতে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মাবুদ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা আব্দুল আউয়াল,বান্দরবান জেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দীন।

মাদ্রাসার সুপার কাজী মাওলানা মুহাম্মদ ইদ্রিসের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের নৈতিক ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, বিদায়ী ও অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি