1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নাসিরনগরে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ৩ জনকে বিনাশ্রম কারাদন্ড প্রদান - Stbanglatv.com
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

নাসিরনগরে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ৩ জনকে বিনাশ্রম কারাদন্ড প্রদান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৬৩ Time View

 

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে সরাইল সৈয়দটুলা গ্রামের ৩ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

২১ অক্টোবর ২০২৪ রোজ সোমবার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামের মুরারবেড় নামক স্থানে তিতাস নদী তীরবর্তী নাল জমি থেকে অবৈধভাবে ভ্যাকু দ্বারা মাটি উত্তোলন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ২০১০ এর ৪(গ) ধারা লঙ্ঘনে ১৫(১) ধারায় সরাইল উপজেলার সৈয়দটুলা গ্রামের ৩ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নাসিরনগর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিট্রেট ও সহকারী কমিশনার ভূমি কাজী রবিউস সারোয়ার।

কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তিগণ হলেন, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদর সৈয়দটুলা গ্রামের আব্দুল আওয়ালের ছেলে জহিরুল ইসলাম(৩২)কে এক মাসের বিনাশ্রম কারাদন্ড, আব্দুল হাকিমের ছেলে শোভন মিয়া(৩২)এক মাসের বিনাশ্রম কারাদন্ড আনোয়ার আলীর ছেলে আরজু মিয়া(৬৫) পনের দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান এবং ১টি বাল্কহেড, ২টি ভ্যাকু মেশিন ও ১টি পল্টন জব্দ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি