1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৫ গ্রাম হেরোইনসহ দুইজন আটক - Stbanglatv.com
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৫ গ্রাম হেরোইনসহ দুইজন আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৭ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি গ্রামের কয়লাবাড়ি ট্রাক টার্মিনালসংলগ্ন পাকা সড়কে এ অভিযান পরিচালনা করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় ৫ গ্রাম হেরোইন ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করা হয়। আটকরা হলেন—গোমস্তাপুর উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. আনারুল (৪০) এবং দিয়ারপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মো. সাজামান (২৯)। তাদের উভয়ের ডাকঘর চৌডালা, থানা গোমস্তাপুর ও জেলা চাঁপাইনবাবগঞ্জ। বিজিবির দাবি, আটক দুই ব্যক্তি চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা ভারত থেকে চোরাচালানের মাধ্যমে হেরোইন এনে স্থানীয় পর্যায়ে বিক্রি করে আসছিলেন।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে এবং জব্দ করা হেরোইন ও মোটরসাইকেলের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি