1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
দুমকিতে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিল - Stbanglatv.com
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

দুমকিতে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১৫০ Time View

 

জাহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪, ৩য় পর্যায়ে দুমকিতে

চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচন কমিশন জারিকৃত পরিপত্র অনুযায়ী ২মে (বৃহস্পতিবার) দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র অনলাইনে দাখিলের শেষ দিন ছিল।

পটুয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার সুত্রে জানাগেছে, দুমকি উপজেলায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে হারুন- অর- রশীদ হাওলাদার, মোঃ শাহজাহান সিকদার, মোহাম্মদ রুহুল আমিন, কাওসার আমিন হাওলাদার ও মোঃ মেহেদী হাসান মনোনয়ন পত্র দাখিল করেছেন। ভাইস-চেয়ারম্যান পদে মোঃ মাইনুল ইসলাম রুবেল, মোহাম্মদ আবদুর রশিদ, মোঃ রেজাউল হক রাজন ও মোঃ মিজানুর রহমান মনোনয়ন পত্র দাখিল করেছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে, নাজমুন নাহার শিরীন, মোসা: শিরিন আক্তার ও রেজোয়ানা হিমেল মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি