
আব্দুর রউফ দুদু গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধিঃ-
আজ পহেলা মে, মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন। শ্রমিকদের আত্মত্যাগের এই দিনটি সারা বিশ্বে একযোগে ‘মহান মে দিবস’ হিসেবে পালিত হচ্ছে। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা শ্রমের উপযুক্ত মূল্য ও দৈনিক অনধিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। ঐ দিন আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালায়। এতে অনেক শ্রমিক হতাহত হন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে দৈনিক কাজের সময় আট ঘণ্টা করার দাবি প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর থেকে দিনটি মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
বাংলাদেশে এবারের মে দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শ্রমিক মালিক গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ।
বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশই আজকে এই দিনটিকে শ্রদ্ধার সাথে পালন করতেছে।
মাজহারুল ইসলাম সোহেল ফকির সকল শ্রমজীবী মানুষদের মহান মে দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেন, জাতির পিতা মে দিবসে সরকারি ছুটি ঘোষণা করেন। তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে মজুরি কমিশন গঠন করেন এবং নতুন বেতনকাঠামো ঘোষণা করেন।
মেহেনতি মানুষের শ্রম ও ঘামে আমাদের এই সভ্যতা গড়ে উঠেছে। মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা সংগ্রামের এক অনন্য দিন। আমরা এই দিনে বাংলাদেশের তথা বিশ্বের সব শ্রমজীবী মানুষের ন্যায্য সংগ্রামের প্রতি এবং তাদের শ্রমের ন্যায্য মূল্যের দাবির প্রতি দ্ব্যর্থহীন সমর্থন ঘোষণা করছি। আমরা এই দিনে সব মেহনতি মানুষের সর্বাঙ্গীণ সমৃদ্ধি ও মঙ্গল কামনা করছি এবং মহান মে দিবসে যারা আমেরিকার শিকাগোতে আত্মাহুতি দিয়েছিলেন, সেই শহরের শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।
উল্লেখ্য মাজহারুল ইসলাম সোহেল ফকির দ্বাদশ সংসদ নির্বাচনে ১৬১ নেত্রকোনা ৫ পূ্র্বধলা আসনে ট্র্যাক প্রতীকে স্বতন্ত্র নির্বাচন করেন,এবং তিনি ঢাকা উত্তর মহানগর কৃষকলীগের সহসভাপতির দায়িত্ব পালন করতেছেন।
মাজহারুল ইসলাম সোহেল বলেন, আমি পূর্বধলা বাসির পাশে ছিলাম,আছি আর আমৃত্যু পর্যন্ত থাকবো।
© All rights reserved © 2023
Leave a Reply