1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে শব্দদূষণবিরোধী অভিযানে ৭ হাজার টাকা জরিমানা, হাইড্রোলিক হর্ন জব্দ - Stbanglatv.com
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে শব্দদূষণবিরোধী অভিযানে ৭ হাজার টাকা জরিমানা, হাইড্রোলিক হর্ন জব্দ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি ট্রাকের চালক ও প্রতিনিধিকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় যানবাহনে ব্যবহৃত অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী চারটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। রোববার (২৯ নভেম্বর ) দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের দ্বারিয়াপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু নাঈম শিকদারের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর ৬(২) বিধি লঙ্ঘন করে যানবাহনে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ব্যবহারের অপরাধে দুটি মামলায় মোট ৭ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। একই সঙ্গে চারটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। আদায় করা জরিমানার অর্থ নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। জব্দ করা হাইড্রোলিক হর্নগুলো জেলা প্রশাসনের গুদামে জমা রাখা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে শব্দদূষণবিরোধী অভিযানে ৭ হাজার টাকা জরিমানা, হাইড্রোলিক হর্ন জব্দ। আদায় করা জরিমানার অর্থ নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। জব্দ করা হাইড্রোলিক হর্নগুলো জেলা প্রশাসনের গুদামে জমা রাখা হয়েছে। পরিবেশ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায় বলেন, “শব্দদূষণ বর্তমানে জনস্বাস্থ্যের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যানবাহনে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ব্যবহারের কারণে সাধারণ মানুষ, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন। শব্দদূষণ নিয়ন্ত্রণে সরকার নির্ধারিত আইন ও বিধিমালা বাস্তবায়নে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। এ ধরনের অভিযান শুধু জরিমানা বা হর্ন জব্দ করার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করাও আমাদের অন্যতম লক্ষ্য। চালকদের প্রতি অনুরোধ, যানবাহনে অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহার থেকে বিরত থাকুন এবং শব্দদূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে প্রশাসনকে সহযোগিতা করুন। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করে। অভিযান শেষে যানবাহনে শব্দদূষণবিরোধী সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি