1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুর কেন্দ্রীয় প্রেস ক্লাবে এসটি বাংলা টিভির ১ লাখ ফলোয়ার পূর্তি উদযাপন - Stbanglatv.com
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

হোসেনপুর কেন্দ্রীয় প্রেস ক্লাবে এসটি বাংলা টিভির ১ লাখ ফলোয়ার পূর্তি উদযাপন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৪১ Time View

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের হোসেনপুরে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এসটি বাংলা টিভির এক লাখ ফলোয়ার পূর্তি উপলক্ষে কেক কাটা ও আনন্দ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় হোসেনপুর কেন্দ্রীয় প্রেস ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসটি বাংলা টিভির চেয়ারম্যান তাজুল ইসলাম বুলবুল, প্রধান সম্পাদক শামীম সরকার ও সম্পাদক তৌহিদুল ইসলাম সরকার।

এ সময় আরও উপস্থিত ছিলেন মোহনা টেলিভিশনের প্রতিনিধি উজ্জ্বল সরকার, দৈনিক আমাদের সময়ের হোসেনপুর উপজেলা প্রতিনিধি খাইরুল ইসলাম, আজকের জনবাণীর উপজেলা প্রতিনিধি টুটুল, ডেইলি পোস্টের উপজেলা প্রতিনিধি আখিল উদ্দিন, নতুন দিনের উপজেলা প্রতিনিধি মোসলেউদ্দিন মানিক, দৈনিক খবরের উপজেলা প্রতিনিধি মোফাজ্জল হোসেন এবং এসটি বাংলা টিভির হোসেনপুর উপজেলা প্রতিনিধি তপন চন্দ্র সরকারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে অতিথিরা এসটি বাংলা টিভির এক লাখ ফলোয়ার অর্জনকে একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে অভিহিত করে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁরা বলেন, বর্তমান সময়ে গণমাধ্যমের অন্যতম দায়িত্ব হলো সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ মানুষের কাছে পৌঁছে দেওয়া। জনপ্রিয়তার পাশাপাশি পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রেখে এসটি বাংলা টিভি আগামী দিনে আরও এগিয়ে যাবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।

পরে অতিথিদের অংশগ্রহণে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আনন্দ উদযাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

এসটি বাংলা টিভির এক লাখ ফলোয়ার পূর্তির এই অর্জন শুধু একটি সংখ্যাগত মাইলফলক নয়; বরং দর্শক, পাঠক, শুভানুধ্যায়ী ও সমর্থকদের ভালোবাসা, আস্থা এবং নিরন্তর সহযোগিতার প্রতিফলন।

এসটি বাংলা টিভি পরিবারের পক্ষ থেকে এক লাখ ফলোয়ার অর্জনের এই আনন্দঘন মুহূর্তে সকল দর্শক, পাঠক, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি জানানো হয়েছে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আগামীর পথচলা আরও সমৃদ্ধ হোক—এটাই প্রত্যাশা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি