
মোঃ সবুজ সরদার, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় মধুমতি সেতু এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে মো. তরিকুল ইসলাম খান (৪০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে মধুমতি সেতু এলাকার চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মধুমতি সেতু এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালায়। এ সময় তরিকুল ইসলাম খান পুলিশের হাতে গ্রেফতার হন।
গ্রেফতার তরিকুল ইসলাম খান উপজেলার কাশিপুর ইউনিয়নের আব্দুল মান্নান খানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, তরিকুল ইসলাম খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া তিনি নাশকতার মামলার এজাহারনামীয় আসামি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে লোহাগড়া থানা পুলিশের নিয়মিত তৎপরতার অংশ হিসেবে এ চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
© All rights reserved © 2026
Leave a Reply