1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
তারেক রহমানের ৬২তম জন্মদিনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির দোয়া মাহফিল - Stbanglatv.com
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

তারেক রহমানের ৬২তম জন্মদিনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

​প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
​শুক্রবার (২০ নভেম্বর) বাদ মাগরিব ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনে এ মাহফিলের আয়োজন করা হয়।
​ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম। এতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক নেতৃত্ব, গণতন্ত্র ও উন্নয়নে তাঁর ভূমিকা এবং দেশ ও জনগণের কল্যাণে অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে তাঁর নেতৃত্বে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।
​সবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি চেয়ে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি