1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
এসআই পদে পদোন্নতি পেলেন সূবর্ণা সুত্রধর - Stbanglatv.com
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

এসআই পদে পদোন্নতি পেলেন সূবর্ণা সুত্রধর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ২৫ Time View

মোঃ সাইফুল ইসলাম
সিলেট প্রতিনিধি

হবিগঞ্জের মেয়ে সূবর্ণা সুত্রধর উপ-পরিদর্শক (এসআই) পদে পদোন্নতি লাভ করেছেন।

গত (১৩ অক্টোবর ) বাংলাদেশ টুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার (অতিরিক্ত ডিআইজি ) মোঃ মোখলেছুর রহমান পিপিএম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁর পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়। পদোন্নতির সূত্রে তাঁকে সিলেট জেলা পুলিশে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সূবর্ণা সুত্রধরকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম।

এ সময় পুলিশ কমিশনার তাঁকে অভিনন্দন জানিয়ে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি দায়িত্ব পালনে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, বাংলাদেশ পুলিশের নিয়মিত পদোন্নতি প্রক্রিয়ার অংশ হিসেবে চলতি বছরের নির্ধারিত কার্যক্রম অনুযায়ী তাঁকে এ পদে উন্নীত করা হয়। দীর্ঘদিন সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন এবং শৃঙ্খলাপূর্ণ কর্মজীবনের মূল্যায়নের ভিত্তিতে এ পদোন্নতি প্রদান করা হয়েছে। বাংলাদেশ পুলিশের এ এস আই থেকে এসআই পদে পদোন্নতি একটি সুস্পষ্ট ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়।

তাঁর এ অর্জনে পরিবার-পরিজন, সহকর্মী, স্থানীয়দের মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। অনেকেই মনে করছেন, তার এ পদোন্নতি ভবিষ্যতে দায়িত্ব পালনে আরো উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে।

এসআই পদে পদোন্নতি পাওয়া সূবর্ণা সুত্রধর বলেন, আমি কৃতজ্ঞতা জানাই পরম করুনাময় সৃষ্টিকর্তাকে,পিতামাতা,শিক্ষাগুরু, পরিবারবর্গ, ভাইবন্ধু,ব্যাচমেন,আত্মীয় স্বজন যাদের আশির্বাদে এই সাফল্য অর্জন। এ পদোন্নতি আমার জন্য অনেক সম্মানের ও দায়িত্বের। এটি একার অর্জন নয়, আমার ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী ও পরিবারের সার্বিক সহযোগিতার ফল।সবার কাছে আশির্বাদ চাই। আমি নিষ্টার সাথে যেন অর্পিত দায়িত্ব পালন করতে পারি। ।

তিনি আরো বলেন, পদোন্নতির মাধ্যমে আমার উপর যে বাড়তি দায়িত্ব অর্পণ করা হয়েছে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও নিরলসভাবে কাজ করে যেতে চাই।

এলাকাবাসী তাঁর পেশাগত জীবনের ধারাবাহিক সাফল্য কামনা করেছেন। ভবিষ্যতে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দেশ এবং জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন।

উল্লেখ” ২০০৭ সা‌লের জানুয়ারি‌তে কনস্টেবল হিসা‌বে যোগদান ক‌রেন বাংলা‌দেশ পু‌লি‌শে। পু‌লিশ বা‌হিনী‌তে যোগ দিয়ে পু‌লি‌শের বি‌ভিন্ন ইউ‌নি‌টে অত্যন্ত আন্ত‌রিকতা ও নিষ্ঠার সা‌থে কাজ ক‌রে‌ছেন বাংলা‌দে‌শ পু‌লি‌শের এই মেধাবী নারী কর্মকর্তা। এছাড়াও ২০২২ সাল থেকে ২০২৩ সালে তিনি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্য হিসাবে মালিতে কাজ করেছেন ।

ব্যক্তিজীবনে তিনি এক মেয়ে ও এক পুত্র সন্তানের জননী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি