1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সাব-রেজিস্ট্রি অফিসে তীব্র জনবল সংকট একজনের কাঁধে দুইজনের দায়িত্ব,ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা - Stbanglatv.com
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

সাব-রেজিস্ট্রি অফিসে তীব্র জনবল সংকট একজনের কাঁধে দুইজনের দায়িত্ব,ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণার কলমাকান্দা সাব-রেজিস্ট্রি অফিস এখন চলছে তীব্র জনবল সংকট নিয়ে। প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা-কর্মচারী না থাকায় প্রতিদিনের দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। দলিল রেজিস্ট্রি, দলিলের নকল তোলা, রেকর্ড যাচাইসহ নানা কাজে এসে সাধারণ মানুষকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।

অফিস সূত্রে জানা গেছে, এই অফিসে অফিস সহকারীসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। কিন্তু কাজের চাপ কমেনি, বরং দিন দিন বাড়ছে। জমি ক্রয়-বিক্রয়, দলিল রেজিস্ট্রি ও অন্যান্য সেবার জন্য প্রতিদিন দূর-দূরান্ত থেকে শত শত মানুষ এই অফিসে আসেন।

সীমিত জনবল দিয়ে এই বিশাল কাজ সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে কর্মরতদের। ফলে অনেক সময় সেবা পেতে দেরি হচ্ছে, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সেবা প্রত্যাশীদের।

জনবল সংকটের কারণে বর্তমানে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে অফিসটিতে। একজন কর্মকর্তা-কর্মচারীকে নিজের দায়িত্বের পাশাপাশি অন্য শূন্য পদের দায়িত্বও পালন করতে হচ্ছে।

অফিসে কর্মরত নৈশ প্রহরীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণও জনবল সংকটের কারণে অনেক সময় নিজ দায়িত্বের বাইরে গিয়ে অন্যান্য কাজে সহযোগিতা করছেন। অফিসের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতেই এই ব্যবস্থা নিতে হচ্ছে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে, কলমাকান্দা সাব-রেজিস্ট্রেশন অফিসের কর্মকর্তা এ প্রতিবেদককে জানান,জনবল সংকটের কারণেই এমনটি হচ্ছে। একজন কর্মকর্তা ও কর্মচারী অন্যটির দায়িত্ব পালন করছেন। আমাদের বেশ কয়েকটি পদ শূন্য থাকায় সীমিত জনবল দিয়েই অফিস চালাতে হচ্ছে। এতে কিছুটা সমস্যা হচ্ছে,তবে আমরা চেষ্টা করছি সেবা স্বাভাবিক রাখতে।

তিনি আরও অবগত করেন,
বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করবো। শূন্য পদে দ্রুত জনবল নিয়োগ হলে এই সমস্যার সমাধান হয়ে যাবে এবং মানুষের ভোগান্তি কমে আসবে।

সেবা নিতে আসা স্থানীয় ভুক্তভোগীরা জানান, দলিল সংক্রান্ত কাজে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। অনেক সময় একদিনে কাজ শেষ না হওয়ায় পরের দিন আবার আসতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুটোই নষ্ট হচ্ছে।

একজন সেবা প্রত্যাশী বলেন,
অফিসের লোকজন চেষ্টা করেন, কিন্তু লোকবল কম থাকায় কাজে দেরি হয়। দ্রুত লোক নিয়োগ দিলে আমাদের কষ্ট কমতো।

স্থানীয় সচেতন মহল মনে করেন, কলমাকান্দার মতো একটি গুরুত্বপূর্ণ উপজেলায় সাব-রেজিস্ট্রি অফিসে জনবল সংকট থাকা উচিত নয়। তারা দ্রুত শূন্য পদে জনবল নিয়োগ দিয়ে অফিসের সেবা স্বাভাবিক করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি