
মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও জনপ্রিয় করতে কুড়িগ্রামে বাংলা কিউআর কোড ব্যবহারে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেনের পদ্ধতি ও এর বিভিন্ন সুবিধা তুলে ধরা হয়। এ সময় নগদ টাকার পরিবর্তে কিউআর কোড স্ক্যান করে দ্রুত ও সহজে অর্থ পরিশোধের বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।
আয়োজকেরা জানান, নগদ টাকার ব্যবহার কমানো এবং সাধারণ মানুষকে ডিজিটাল লেনদেনে অভ্যস্ত করে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলা কিউআর কোড ব্যবহারের মাধ্যমে লেনদেন আরও সহজ, স্বচ্ছ ও নিরাপদ হবে। পাশাপাশি ব্যবসায়ীদেরও আধুনিক লেনদেনব্যবস্থার আওতায় আনা সম্ভব হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক রংপুরের পরিচালক এ কে এম কামরুজ্জামান, অতিরিক্ত পরিচালক এস এম আব্দুল বারী এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) কুড়িগ্রাম শাখার ব্যবস্থাপক আশরাফুল আলম উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2026
Leave a Reply