1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন - Stbanglatv.com
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View

মোঃ হামিদুল ইসলাম
​কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

ঔষধ ব্যবসায়ী ও ফার্মাসিস্টদের স্বার্থ রক্ষায় ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির (BCDS) সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

​সাধারণ কেমিস্ট ও ঔষধ ব্যবসায়ীদের আহ্বানে বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সারা দেশের ন্যায় কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এতে জেলার বিভিন্ন উপজেলার শত শত ঔষধ ব্যবসায়ী ও ফার্মাসিস্ট অংশ নেন।

ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরে বিসিডিএস-এর সহযোগিতায় ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সটি পরিচালিত হয়ে আসছিল। সমিতির সম্পৃক্ততা বাতিল হলে তৃণমূল পর্যায়ের ঔষধ ব্যবসায়ী ও কর্মচারীদের প্রশিক্ষণ এবং নিবন্ধন প্রক্রিয়া জটিল হয়ে পড়বে।

​মানববন্ধনে বক্তারা আরও বলেন, ফার্মেসি পেশা এবং সাধারণ ব্যবসায়ীদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও অধিকার রক্ষায় বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সম্পৃক্ততা অত্যন্ত জরুরি। কিন্তু হঠাৎ করে কোর্স পরিচালনায় সমিতির সম্পৃক্ততা বাতিলের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা ব্যবসায়ী সমাজকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

​বক্তারা অবিলম্বে এই হটকারী সিদ্ধান্ত প্রত্যাহার করে পূর্বের মতো সমিতির সম্পৃক্ততা বহাল রাখার জোরালো দাবি জানান। অন্যথায় ঔষধ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার্থে আরও কঠোর ও দেশব্যাপী বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (BCDS) এর কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আতাউর রহমান খাঁন (হেরিক), সিনিয়র সহ-সভাপতি শ্রী চিন্ময় পাল, সহ-সভাপতি কে এম আব্দুস সাত্তার, সহ-সভাপতি আব্দুল মজিদ প্রমুখ। এতে জেলা ও উপজেলা পর্যায়ের কয়েক শত ফার্মেসী পেশাজীবি ও ওষুধ ব্যবসায়ী অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি