1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সাভারে শ্রমিক বিক্ষোভে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ - Stbanglatv.com
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

সাভারে শ্রমিক বিক্ষোভে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩২ Time View

মোঃ আসিফুজ্জামান আসিফ

ঢাকার সাভারে ন্যূনতম মজুরির দাবিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া ও উলাইল এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে তাদের সরিয়ে দিতে পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া ও উলাইল এলাকায় বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তবে এতে শ্রমিকদের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়।
এর আগে রাজফুলবাড়িয়া এলাকায় ডেলিকেট নামের একটি পোশাক কারখানায় ব্যাপক হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।
এদিকে শ্রমিক অসন্তোষের জেরে সাভার ও আশুলিয়ায় মোট ২৩টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় আটটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আরও ১৫টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে, সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও বিভিন্ন পোশাক কারখানার সামনে সতর্ক অবস্থানে রয়েছেন।
এ ঘটনায় পুরো শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি