1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কু‌ড়িগ্রা‌মে বিএসটিআইয়ের লোগো ব্যবহার, ৩ প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা - Stbanglatv.com
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

কু‌ড়িগ্রা‌মে বিএসটিআইয়ের লোগো ব্যবহার, ৩ প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৭৩ Time View

মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই পণ্যের মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে ব্যবসা পরিচালনার দায়ে তিন মিষ্টি ও বেকারি ব্যবসায়ীকে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে পৌর শহরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।

জরিমানাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- উপজেলার ধরনীবাড়ি এলাকার রাজু বেকারির স্বত্বাধিকারী জাহেদুল ইসলাম রাজু, জোদ্দারপাড়া এলাকার পাবনা ভাগ্যলক্ষ্মী সুইটসের স্বত্বাধিকারী রনি মোদক এবং কাচারীপাড়া এলাকার পাবনা বনফুল সুইটসের স্বত্বাধিকারী শম্ভুনাথ ঘোষ। অভিযানে রাজু বেকারির মালিককে ৩০ হাজার, পাবনা ভাগ্যলক্ষ্মী সুইটসের মালিককে ৩৫ হাজার এবং পাবনা বনফুল সুইটসের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, প্রতিষ্ঠান তিনটি বিএসটিআইয়ের প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ না করেই পণ্যের মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে ব্যবসা পরিচালনা করে আসছিল। এ অপরাধে বিএসটিআই আইন, ২০১৮-এর ১৫(১) ধারার বিধান লঙ্ঘনের দায়ে একই আইনের ২৭ ধারায় তাদের জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউশন প্রদান করেন বিএসটিআই, রংপুরের পরিদর্শক খন্দকার মো. জামিনুর রহমান।

অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান বলেন, বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া পণ্যের মোড়কে সংস্থাটির লোগো ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। ভোক্তাদের সঙ্গে প্রতারণা রোধ এবং পণ্যের মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের আইন মেনে পণ্য উৎপাদন ও বাজারজাত করার বিষয়ে সতর্ক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি