1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গোপালগঞ্জে দুই হাজারের বেশি পুলিশ মোতায়েন, পাঁচ থানায় গ্রেপ্তার: ডিআইজি - Stbanglatv.com
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

গোপালগঞ্জে দুই হাজারের বেশি পুলিশ মোতায়েন, পাঁচ থানায় গ্রেপ্তার: ডিআইজি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। গতকাল আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জেলার পাঁচটি থানায় অনেককে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোনো নিরপরাধ মানুষকে হয়রানি করা হবে না বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মুস্তাফিজুর রহমান।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট পুলিশ বক্সের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডিআইজি বলেন, জনশৃঙ্খলা রক্ষা, সরকারি সম্পত্তি সুরক্ষা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সম্মিলিতভাবে কাজ করছে। গোপালগঞ্জ পৌরসভাসহ জেলার চারটি উপজেলায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বর্তমানে জেলার সার্বিক জননিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পুলিশের মোতায়েনের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। সকাল থেকে আপনারা দেখছেন, জননিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক আছে। জেলার পৌরসভা ও চারটি উপজেলাতেই আমাদের নিরাপত্তাব্যবস্থা রয়েছে।’

গতকালের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা সম্পর্কে ডিআইজি বলেন, এসব ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে। জেলার পাঁচটি থানায় অনেককে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোনো নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ, সহকারী পুলিশ সুপার হাসানুর রহমান, গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি